1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে প্রতিমা বিসর্জনে বৃষ্টি মধ্যে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ হর্স লেঃ কর্নেল আরমান ইবনে ইদ্রিস, মেজর আসাদুজ্জামান সুমন,

ক্যাপ্টেন এস এম মাহিম জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক আনন্দ কুমার গুপ্তাসহ প্রমুখ। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনীর টহল দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নজরদারি চালাচ্ছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত সদস্য, আনসার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও মাঠে কাজ করেছে ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park