1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ঝিনাইগাতীতে নিখোঁজের ৩ দিনপর কালঘোষা নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর: ঝিনাইগাতীতে নিখোঁজের ৩ দিনপর ইলিয়াস ( ১০)নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কালঘোষা নদীর গান্দিগাঁও এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ইলিয়াস গান্দিগাঁও গ্রামের কালৃগাঁজির ছেলে । সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। পৃলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাতে ইলিয়াস নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা খুঁজাখুজি করে না পাওয়ায় ১০ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটিদল তল্লাশি চালিয়ে গান্ধীকাও এলাকার কাল ঘোসানো নদী থেকে ইলিয়াসের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জরিত থাকার অভিযোগে একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে। বিভিন্ন সুত্র থেকে জানা গেছে,নাজমুলের বাড়িতে একটি বয়লার মুরগীর খামার রয়েছে। নাজমুল তার খামাড়ের মুরগী রক্ষার তাগিদে রাতে খামারের চার পাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হতো।

ইলিয়াস ৯ সেপ্টেম্বর রাতে মুরগীর খামারের পাশে তাল গাছ থেকে তাল পেরে নিচে নামার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে তার মৃত্যু হয়। ঘটনা বেগতিক হতে পারে ভেবে নাজনমুল ইলিয়াসের মৃতদেহ সড়িয়ে নদীতে ফেলে দেয়া হয়।শুক্রবার ভোরে থানা পুলিশ ইলিয়াসের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ইলিয়াসের মৃতদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নাজমুলকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park