1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আবু ইউসুফ ও মারুফের উদ্যোগে বিএনপি নেতা রেজা রিপনের জন্মদিন পালন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ২৫শে আগস্ট সোমবার রাত ৯টায় নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে সাবেক তোলারাম কলেজ ছাত্রদল ও সাবেক জেলা ছাত্রদল নেতা মোঃ আবু ইউসুফ এবং সাবেক তোলারাম কলেজ ছাত্রদল নেতা ও বর্তমান ফতুল্লা থানা কৃষক দল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন এর পরিচালক জনাব ফতেহ মোহাম্মদ রেজা রিপনের জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাজহারুল ইসলাম জোসেফ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক জনাব মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক জনাব মনিরুল ইসলাম সজল, ফতুল্লা থানা কৃষকদল নেতা আহম্মেদ আলী রনি, ফতুল্লা থানা কৃষকদল নেতা মহিদ হোসাইন,ফতুল্লা ইউনিয়ন কৃষকদল নেতা সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মোঃ সুজন সরদার, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নেতা হযরত আলী সবুজ সহ আরও অনেকে।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন জাতীয় দৈনিক স্বাধীন কাগজের উপ-সম্পাদক জনাব ফয়সাল রায়হান।

মোঃ আবু ইউসুফ বলেন, ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৎকালীন সরকারি তোলারাম কলেজ এর ভিপি মাসুকুল ইসলাম রাজিব ভাই এবং তৎকালীন ছাত্রদল নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভাইয়ের কাছ থেকে ছাত্রদলের রাজনীতির হাতেখড়ি। সেই থেকে বটগাছের মতো তারা আমার পাশে সর্বদা যে কোন বিপদে আপদে ছায়া হয়ে আছেন।

মারুফ আহমেদ বলেন, তারুণ্যের প্রতীক এবং ছাত্রদের অনুকরণীয় দৃষ্টান্ত আমাদের নেতা ও ভাই মাসুকুল ইসলাম রাজিব এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভাই। তাদের সঠিক দিকনির্দেশনায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি।

মোঃ আবু ইউসুফ এবং মারুফ আহমেদ উভয়েই জনাব ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park