1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৯৯ বার পঠিত

মো.মোরসালিন ইসলাম, দিনাজপুর: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীর সাংবাদিকরা মানববন্ধন করেছে। একই সঙ্গে সাগর- রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিও জানানো হয়।

সোমবার( ১১ আগস্ট) বেলা ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে সকল সংগঠনের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের একের পর এক সাংবাদিকের উপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর রুনি হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকান্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজকে নিরাপত্তা ও ঝুঁকির মাধ্যে পড়েছে । প্রকাশ্য একজন পেশাদার সাংবাদিককে নিশংসভাবে কুপিয়া হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, রিপোর্টাস ইউনিটির সভাপতি দেশ টিভির জেলা প্রতিনিধি মো. হারুন উর রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের, সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. আবু শহিদ, দেশমা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অহেদুল ইসলাম (ডিফেন্স), দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. রজব আলী, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সভাপতি মো. তাজমুলুর রহমান নয়, দৈনিক সমকাল পএিকায় প্রতিনিধি মো. আজিজুল হক, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভি প্রতিনিধি মো. ফিজারুল ইসলাম ভুট্টু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংবাদিক ফয়জার রহমানসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park