1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বন্দরে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩২৪ বার পঠিত

বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। পরে ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

এ ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে ২৯ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাকসুদ হোসেন। চেয়ারম্যান পদে অপর প্রার্থী এম এ রশিদ পেয়েছেন ১৪হাজার ৮৩৮ভোট, মো. আতাউর রহমান মুকুল পেয়েছেন ১২হাজার ৬২২ভোট ও মো. মাহমুদুল হাসান পেয়েছেন ২৫৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. আলমগীর।

ভাইস চেয়ারম্যান পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সানাউল্লাহ সানু পেয়েছেন ১৭হাজার ১ ভোট, মো. মোশাঈদ রহমান মুকিত পেয়েছেন ৮হাজার ৪০৬ ভোট ও শহিদুল ইসলাম জুয়েল পেয়েছেন ১৩হাজার ৪২৮ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ হাজার ৪৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন ছালিমা হোসেন শান্তা। অপর প্রার্থী মাহমুদা আক্তার পেয়েছেন ২৬হাজার ২৮৪ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ৬০ হাজার ৩৬৪ টি ভোট কাস্ট করা হয়। যার মধ্যে বাতিল হয় ৪ হাজার ৪২৬টি ভোট, বৈধ হয় ৫৫ হাজার ৭৪০ টি ভোট।

এবার দু-একটি জায়গায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ। কোথাও বড় ধরনের সংঘর্ষ ঘটেনি।সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বাড়ে। সর্বশেষ বিকেল ৩টা পর্যন্ত ৩৮শতাংশ ভোট কাস্ট হয়েছে। এবারের নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রের ৩৫৭টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫৬৪ জন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park