1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিক বাড়িতে আসায় বৃদ্ধা মহিলাকে একঘরে করলো মাদককারবারিরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৪৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে সাংবাদিক বাড়িতে আসায় আঙ্গুরি বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারীকে একঘরে করেছে মাদককারবারিরা। সম্প্রতি উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে । 

বিধবা নারী আঙ্গুরি বেগম গোমড়া গুচ্ছ গ্রামের ৩০ নং ঘরে বসবাসের পাশাপাশি শ্রমিকের কাজ করে চলে তার জীবন। আঙ্গুরি বেগমের ২ ছেলে ৪ মেয়েসহ বহু নাতি নাতনী থাকলেও কেউ রাখে না তার খোঁজ খবর। বয়সেরভারে কোন কর্ম করতে পারে না আঙ্গুরি বেগম। তবুও থেমে নেই আঙ্গুরি বেগমের বেচে থাকার জীবন যুদ্ধ। কথা বলতে শরীর কাপে আঙ্গুরি বেগমের। এরপরেও জীবিকার তাগিদে মজুরি করতে যেতে হয় তাকে।

একদিন মজুরি করতে না পারলে সেদিন আঙ্গুরি বেগমের ঘরে চুলা জ্বলে না। ঘরে শুয়ার জন্য নেই একটি চৌকি। নিঃসঙ্গ জীবনযাপন করেন আঙ্গুরি বেগম। গত ২ মাস পুর্বে আঙ্গুরি বেগমের সাথে দেখা হয় শ্যামল বাংলা ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার ঝিনাইগাতীর খোরশেদ আলমের সঙ্গে।

আঙ্গুরি বেগম ঘুরছিলেন একটি বয়স্ক ভাতার কার্ড পাওয়ার জন্য। পরে আঙ্গুরি বেগমের দুঃখ দুর্দশার কথা শুনে সাংবাদিক খোরশেদ আলম আঙ্গুরি বেগমের ভরনপোষণের দায়িত্ব নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সাথে পরামর্শ করেই আঙ্গুরি বেগমের দায়িত্ব নেয়া হয়। গত ২ মাস ধরে আঙ্গুরি বেগম ভরনপোষন করে আসছেন সাংবাদিক।

আঙ্গুরি বেগমকে দেখভাল করতে খোরশেদ আলম গুচ্ছ গ্রামে আসা যাওয়া করছিলেন। এনিয়ে গুচ্ছগ্রামসহ গোমড়া গ্রামের মাদকপাচারকারী সিন্ডিকেটের সদস্যদের চোখের ঘুম হারাম হয়ে পরে।

জানা গেছে, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোমড়াও সন্ধ্যাকুড়া গ্রামে অর্ধশতাধিক কিশোর গ্যাং মাদককারবারি সিন্ডিকেটে জরিয়ে পরে।

এ সীমান্তপথে প্রায় প্রতিদিন বিপুল পরিমাণের মাদক আমদানি করা হচ্ছে ভারত থেকে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাঝে মধ্যে লাখ লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার করলেও অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। ফলে বন্ধ হচ্ছে না মাদক পাঁচার। আর গোমড়া গ্রামে সাংবাদিকের পদচারনায় মাদককারবারিরা ভিতরে ভিতরে সাংবাদিক খোরশেদ আলমও আঙ্গুরি বেগমের উপর ফুসে উঠতে শুরু করে।

খোরশেদ আলমকে সরাসরি কিছু বলতে না পেরে আঙ্গুরি বেগমের সাথে তারা অসদাচরণ শুরু করে। একপর্যায়ে মাদককারবারিরা স্থানী এক জনপ্রতিনিধির সহায়তায় আঙ্গুরি বেগমকে একঘরে করে রাখে। তাকে তার ঘর থেকে অন্য কোথাও যেতে দেয়া হচ্ছে না। গেলেই গায়ে পরে ঝগড়া বাধানোর চেষ্টায় লিপ্ত হয় তারা। তাকে হুমকি দেয়া হয় গুচ্ছ গ্রামের ঘর থেকে বের করে দেওয়া হবে।

অভিযোগ রয়েছে গুচ্ছ গ্রামের সভাপতি ও সম্পাদকের নির্দেশে অন্যান্যরা গুচ্ছগ্রামের কোন নলকূপ থেকে পানি আনতে দেন না। গত এক মাস ধরে আঙ্গুরি বেগমকে একঘরে করে রাখা হয়েছে। শুধু তাই নয়। ওই সাংবাদিক এলাকায় আসলে তাকেও হত্যার হুমকি দেয়া হচ্ছে।

এ ঘটনার প্রতিবাদ করায় ৬ জুলাই রাত ৮ টার দিকে গুচ্ছ গ্রামের নারী পুরুষ ৮/১০ জন আঙ্গুরি বেগমকে তার ঘর থেকে বের করে মারধর করে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ঘটনার নেপথ্যে কলকাঠি নারছেন স্থানীয় একাধিক জনপ্রতিনি। এ ব্যাপারে আঙ্গুরি বেগম বাদি হয়ে ১০ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন এ বিষয়ে আঙ্গুরি বেগমের দেয়া একটি অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালে ও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে আঙ্গুরি বেগম গুচ্ছ গ্রামে চরম বিপাকে নিরাপত্তাহীনতায় আসছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park