1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অর্ধযুগ পর গানে ফিরছেন ঈশিতা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত
0-0x0-0-0#

বিনোদন ডেস্ক : বহুমুখী প্রতিভার অধিকারী রুমানা রশিদ ঈশিতা। একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও নির্মাতা হিসেবে খ্যাতি কুড়িয়েছেন তিনি।

সর্বশেষ ৬ বছর আগে একটি মৌলিক গান প্রকাশ করেন ঈশিতা। অবশেষে বিরতি ভেঙে আবারও নতুন নিয়ে ফিরলেন শোবিজের এই জনপ্রিয় মুখ।

গানের শিরোনাম ‘রুপোর ঝলক’। এটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। মূলত গানটি তানিম রহমান অংশু পরিচালিত সদ্য ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহৃত হয়েছে। ফিল্মটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত ১০ জুলাই। আর গানটি প্রকাশিত হয়েছে ঠিক এক সপ্তাহ পর।

ঈশিতা বলেন, এই গানটি করা হয়েছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। আমি যখন ‘কেন’ নামক নাটকটিতে অভিনয় করি, সেই সময়ই মূলত গানটি গাওয়ার জন্য প্রস্তাব আসে। গানটা শুনে আমার ভালো লেগেছিল। তাছাড়া আমরা অনেকেই আসিফ ইকবালের লেখা গানের ভক্ত। তো আমাকে যখন এই গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি তখন ভীষণ সম্মানিত বোধ করেছিলাম। সেই সময় গানটা নিয়ে বেশ পরিকল্পনা ছিল।

তিনি আরও বলেন, মাঝখানে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। পরে কয়েক দিন আগে আমাকে যখন গানটি নসিব নামক ইউটিউব ফিল্মে ব্যবহার করার জন্য বলা হলো, তখন আমার মনে হলো কেন নয়। এভাবেই নসিবের সঙ্গে আমার এই গানটি যুক্ত হয়ে যাওয়া। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে; আরও কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।

বলা দরকার, ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন ঈশিতা। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে আরও আট বছর তালিম নিয়েছেন। ১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’র ছড়াগানে প্রথম পুরস্কার অর্জন করেন। এক বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ছড়াগানের একটি অ্যালবামও প্রকাশিত হয়। ২০০১ সাল পর্যন্ত আরও চারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। সব কটিই ছিল সাউন্ডটেকের ব্যানারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park