1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গারো পাহাড়ে পাথর-বালু লুট, হুমকিতে প্রকৃতি ‘পুলিশের প্রাণঘাতী বল প্রয়োগের অধিকার আছে’: জাহেদ উর রহমান মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা দেখছেন ডিএনসিসি প্রশাসক মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিক-পুলিশ সংঘর্ষে মিরপুর-১১ মেট্রোস্টেশন বন্ধ ১২ কেজি এলপিজির দাম বেড়ে ২,০৬০ টাকা বাস চালু করায় নারায়ণগঞ্জ কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানালেন আবিদ রহমান ভাটারায় হত্যা চেষ্টা মামলা: সাবেক এমপি বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ট্রাক্টর নিয়ে মাঠে শিক্ষার্থীরা, ভাঙা হচ্ছে বাণিজ্য মেলার স্থাপনা সৌদির বিমান হামলায় ইয়েমেনের বন্দর ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত ৭

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর মিরপুরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে মিরপুর-১০, মিরপুর-১১ ও আশপাশের এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। মঙ্গলবার সকালেও তাঁরা সড়কে অবস্থান নেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে উত্তেজনা তৈরি হয় এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শ্রমিকেরা মূল সড়ক থেকে সরে আশপাশের গলিতে অবস্থান নেন।

সরেজমিনে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে ইট-পাটকেল, স্যান্ডেল, খাবারের বাটি ও শ্রমিকদের ব্যবহৃত বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। টিয়ারশেলের ধোঁয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হয়।

আন্দোলনের কারণে মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছেন।

ব/নি- ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park