1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহর মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা ইসলামপুর গ্রামে সাংবাদিক মাসুম বিল্লাহর নিজ বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়-স্বজন, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মরহুমা গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
পরদিন শনিবার সকাল ১১টায় কড়ইতলা রওজাতুল মোত্তাকিন দাখিল মাদরাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে তাকে দাফন করা হয়।
কুলখানিতে উপস্থিত ব্যক্তিরা মরহুমার জীবন ও পরিবারের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মরহুমা দুই ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী প্রয়াত মোদাচ্ছের হোসন সুলতানও ছিলেন সাংবাদিকতা পেশার সঙ্গে দীর্ঘদিন যুক্ত। তিনি দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক এবং আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
কুলখানিতে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানসহ সরকারি কর্মকর্তা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নারায়ণগঞ্জ ও আড়াইহাজারের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park