1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

১৭ নম্বর ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু সাঈদ ভূঁইয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ১৭ নং ওয়ার্ড বাসির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু সাঈদ ভূঁইয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি ওয়ার্ডবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় আবু সাঈদ ভূঁইয়া বলেন, “১৭ নং ওয়ার্ড বাসীর সর্বস্তরের জনগণের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমার অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়েই একটি পরিচ্ছন্ন, আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব ওয়ার্ড গড়ে তোলা সম্ভব। মানুষের সেবা করাই আমার অঙ্গীকার এবং সেই লক্ষ্য নিয়েই আমি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছি।”
তিনি বলেন, ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, উন্নত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং নাগরিক সেবার মান উন্নয়নে তিনি কাজ করতে চান।
আবু সাঈদ ভূঁইয়া আরও বলেন, “ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন সমানভাবে নাগরিক সুবিধা ভোগ করতে পারেন, সে লক্ষ্যেই আমি কাজ করতে চাই। বয়স্ক, নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।”
তিনি আরও উল্লেখ করেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তিনি অতীতেও বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত ছিলেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান।
সবশেষে আবু সাঈদ ভূঁইয়া ১৭ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি একটি উন্নত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park