1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন 

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের চাষাঢ়া ল্যাবএইড গলির ফিউশন স্কয়ার মার্কেটে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলকে কেন্দ্র করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির “ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন” নামে নতুন একটি পোশাকের শোরুম উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই ) বিকেলে কোরআন তেলাওয়াত, হালকায়ে যিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোরুমের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাজার মসজিদের মোয়াজ্জেম মো. ইসমাইল হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমটির পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে দেশের তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের ফ্যাশন চাহিদা পূরণে কাজ করবে। আমরা চেষ্টা করছি সময়ের সেরা পোশাক ও আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহি সুস্বাদু ও রুচিসম্মত নানা ধরনের খাবার আমাদের শো-রুমে পাওয়া যাবে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও নাট্যকর্মী এম.আর.হায়দার রানা, সাংবাদিক ও মানবাধীকার কর্মী এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক মিঠুন মিয়া, কবি ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,কবি ও সাংবাদিক কাজি আনিসুল হক হীরা, সাংবাদিক ও রাজনীতিক সেলিম আহমেদ, সাংবাদিক অপু রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক ফয়সাল রায়হান , সাংবাদিক বদরুজ্জামান রতন, মাহাবুবুর রহমান খান রাতুল, সাংবাদিক মো. আসলাম মিয়া, ব্যবসায়ী ও সমাজ সেবক জে.আর রাসেল আহমেদ প্রমুখ। এবং বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ছিলেন সাংবাদিক এ আর দেলোয়ার প্রদান উজ্জ্বল।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” শোরুমে উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ফিউশন স্কয়ার মার্কেটে নারীদের আধুনিক পোশাক ও স্টাইল পণ্যের বিকল্প একটি নতুন ব্র্যান্ড যুক্ত হলো। আমরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park