1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গোসাইর চরে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইর চর গ্রামের ৫নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ।

খেলাটিতে অংশগ্রহণ করেন আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গ্রুপের খেলোয়াড়রা, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

খেলার শুরু থেকেই মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস, সমর্থকদের স্লোগান এবং উৎসবের আবহ। দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে ম্যাচটিকে স্মরণীয় করে তোলেন এবং ০১ গোলে ব্রাজিল জয়লাভ করে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিগণ সহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ঠাকুর, জামসেদ উল্লাহ আখন্দ, ফিরুজ মোল্লাহ, মিলন গাজী, মহিউদ্দিন ঠাকুর, মোক্তার হোসেন ভূঁইয়া, আব্দুর রব ঠাকুর, , আশিক সিকদার, হারুণ সিকদার, রবিউল আলমসহ এলাকার আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ও নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, এমন আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হোক সুন্দর বাংলাদেশ খেলাধুলা হোক সম্প্রীতির সেতুবন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park