1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সরিষাবাড়ীতে গাঁজা সেবনের অভিযোগে যুবককে ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার | বর্তমান নিউজ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. আবু বকর সিদ্দিকের ছেলে আবু হুমায়রা (৩৬)-কে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিজা রিসিল ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত আবু হুমায়রাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়।

অভিযান চলাকালে সরিষাবাড়ী থানার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মহিবুল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) শরিফুলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত ভবনে কিছু যুবকের আড্ডা ও মাদক সেবনের অভিযোগ ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই প্রশাসন নজরদারি বাড়ায় এবং মঙ্গলবারের অভিযানে একজনকে আটক করতে সক্ষম হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। প্রশাসন মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে বলেও জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park