
নিজস্ব প্রতিবেদক:
জীবনের কঠিন এক সংকটময় সময় পার করছেন নারায়ণগঞ্জ আড়াইহাজারের গোপালদি বাজার মারকাজ মসজিদের সাবেক মোয়াজ্জিন হাফেজ মো. মুরাদ ভূঁইয়া। দীর্ঘদিন ধরে তিনি কোমরের দুই পাশের হিপ জয়েন্ট (হাড়ের বাটি) গুরুতর সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার না করালে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে পড়তে পারে।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। প্রতিটি পদক্ষেপেই তীব্র ব্যথা অনুভব করছেন। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে চরম সংকটে পড়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
হাফেজ মো. মুরাদ ভূঁইয়া দীর্ঘদিন ধর্মীয় দায়িত্ব পালন করে মানুষের সেবা করেছেন। কিন্তু আজ তিনি নিজেই সমাজের সহানুভূতি ও সহযোগিতার প্রত্যাশী। তিনি দেশের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, সমাজসেবী ও মানবিক সংগঠনগুলোর কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
পরিবারের সদস্যরা বলেন, “আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হতে পারে। সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ তার চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হবে।”
মানবতার খাতিরে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সহযোগিতার জন্য যোগাযোগ:
বর্তমান নিউজের পক্ষ থেকে আহ্বান: আসুন, মানবতার হাত বাড়িয়ে একজন অসহায় মানুষের চিকিৎসায় পাশে দাঁড়াই।