1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিক তানভীর হোসেনের মরহুমা মায়ের মাগফিরাত কামনায় এনজেইউ’র দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম নিউজ নারায়ণগঞ্জ-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)।
বুধবার (১৭ জুন) এশার নামাজের পর সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং সকল মৃত মুসলমানের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে এনজেইউ’র সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মো. আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হোসেন লিটনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রুদ্র বার্তা সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাপ্তাহিক প্রতিনিয়ত সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক যায়যাদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং বর্তমান নিউজের নগর সম্পাদক দেলোয়ার প্রধান উজ্জ্বলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত সাংবাদিক তানভীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park