1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রাকিবুল ইসলাম রাকিব

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও নাসিক মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিব। বাংলাদেশ হুঁশিয়ারি সমিতি প্রাঙ্গনে নিম্ন আয়ের ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। রাকিবুল ইসলাম রাকিব বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে আমি সবসময় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা অনেক খুশি। অনেক নিম্ন আয়ের পরিবার রয়েছে যারা ঈদে পরিবারের জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে হিমশিম খায়। এ ধরনের উদ্যোগ তাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park