1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় প্রাণ গেল নৌ পুলিশ সদস্যসের

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
‎
‎নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে রাতের টহল অভিযানে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নৌ পুলিশের এক সদস্য। টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে নিহত হন মোঃ মহসিন সরদার (৪৩) নামের ওই পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৭ মে) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নৌ পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি প্রতিরোধ ও নদীপথে নিরাপত্তা জোরদারে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল টহলে বের হয়। তারা শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে পৌঁছালে হঠাৎ একটি বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।
‎
‎দুর্ঘটনার পর টহল দলের অন্য সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন পুলিশ সদস্য মহসিন সরদার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎নিহত মহসিন সরদার খুলনা জেলার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। বর্তমানে তিনি বাগেরহাট জেলা থেকে নৌ পুলিশে সংযুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। তার ছেলে সিয়ামের বয়স ১৪ বছর এবং মেয়ে নিশিথা আক্তার মুন্নির বয়স ১৯ বছর।
‎
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ নৌ সদর পুলিশের অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন, রাতের টহল চলাকালে দুর্ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সহকর্মীরা সবাই শোকাহত।
‎
‎তিনি আরও জানান, নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park