1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সহায়তায় ভাঙা সংসার জোড়া লাগলো, কৃতজ্ঞতা জানালেন ভুক্তভোগী নারী

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের হস্তক্ষেপে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের অবসান ঘটিয়ে এক অসহায় নারীর ভাঙা সংসার পুনরায় একত্রিত হয়েছে। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গ্রামে।
জানা গেছে, সীমা আক্তার নামে ওই নারী পারিবারিক জটিলতার কারণে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে তাকে স্বামীর সংসারে ফিরিয়ে দেওয়া হয়।
সংসারে ফিরে সীমা আক্তার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার অসুস্থ স্বামী পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তফার সেবায় তিনি নিজেকে নিয়োজিত রাখতে চান। একই সঙ্গে মাদকাসক্ত হয়ে পড়া তার দুই মেয়ে—তাসনুবা জাহান পারুল (২৮) ও তাবাসসুম জাহান শাহনাজ (২৬)-কে সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ঘটনায় সীমা আক্তার অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু তার দুই মেয়েকে প্রভাবিত করে এবং তার স্বামীর সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছেন। তিনি এ বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।
অন্যদিকে, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন জানান, “৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় এবং ওই নারীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।”
স্থানীয়রা বলছেন, পুলিশের এমন মানবিক উদ্যোগ একটি ভেঙে যাওয়া পরিবারকে নতুন করে বাঁচার সুযোগ করে দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park