1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা—হাজীগঞ্জ টু ওয়াবদারপুল সড়কে চরম দুর্ভোগ, স্থায়ী সমাধান ও এমপি আলামিনের সহায়তা চান এলাকাবাসী।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৯১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ থেকে ওয়াবদারপুল প্রধান সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে করে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সমস্যাটি স্থায়ী রূপ নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ ৮নং ওয়ার্ডের শিবু মার্কেট, হাজীগঞ্জ বাজার হয়ে ওয়াবদারপুল পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। বিটিস আমল থেকে এটি ‘গ্রাং-ট্রাং রোড’ হিসেবে পরিচিত। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে হাজারো মানুষ চলাচল করে। কিন্তু সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়, ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটি একাধিকবার সংস্কার করা হলেও কোনোবারই টেকসই সমাধান পাওয়া যায়নি। সর্বশেষ প্রায় ৫ বছর আগে সংস্কার কাজ করা হলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় অল্প সময়ের মধ্যেই সড়কটির বেহাল দশা ফিরে আসে। পানি জমে থাকার কারণে রাস্তার পিচ উঠে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
ব্যবসায়ীরা জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা বাজারে আসতে অনাগ্রহী হয়ে পড়ছেন, ফলে তাদের ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এছাড়া শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই সমস্যার মূল কারণ হলো অপরিকল্পিত ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নলখালী খালের নাব্যতা সংকট। হাজীগঞ্জ বাজার থেকে ওয়াপদার পুল পর্যন্ত খালটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর জোর দাবি, সড়ক সংস্কারের পাশাপাশি আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নলখালী খাল দ্রুত খনন ও সংস্কারের উদ্যোগ নিতে হবে, যাতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের নবাগত সংসদ সদস্য আল-আমীন সাহেবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি চান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park