1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

​সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ ও নৌ-খাতের আমূল সংস্কারের দাবি সেলিম আহমেদের- মহাসচিব- বাংলাদেশ জনদল (বিজেডি)

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩১৮ বার পঠিত

​

নিজস্ব প্রতিনিধি :

​২০/০৩/২০২৬ সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে নৌ-নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক- রাজনৈতিক ও সামাজিক সংগঠক সেলিম আহমেদ।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না—এই প্রবাদটি আমরা আর কতকাল বয়ে বেড়াব? আমরা আর কোনো লাশের মিছিল দেখতে চাই না। ​বিবৃতিতে সেলিম আহমেদ দেশের নৌ-পথ নিরাপদ করতে এবং অব্যবস্থাপনা দূর করতে সরকারের কাছে ৪ দফা দাবি পেশ করেন:
​১. অবহেলার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি: কেবল তদন্ত কমিটি গঠনই যথেষ্ট নয়, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। লঞ্চের মালিক, চালক (মাস্টার) এবং বিআইডব্লিউটিএ (BIWTA)-এর অবহেলাকারী কর্মকর্তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনতে হবে।
​২. সম্মানজনক ও পর্যাপ্ত ক্ষতিপূরণ:
নিহতদের পরিবারকে নামমাত্র সহায়তা না দিয়ে তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে কমপক্ষে ২০-৩০ লক্ষ টাকা স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিতে হবে।
​৩. নৌ-নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তন: লক্কড়-ঝক্কড় ও অবৈধ নকশার লঞ্চ চলাচল স্থায়ীভাবে বন্ধ করতে হবে। সদরঘাটে লঞ্চ ভেড়ানো ও ছাড়ার সময় যাত্রীদের নিরাপত্তায় আধুনিক টার্মিনাল ব্যবস্থা এবং বেরিকেড নিশ্চিত করতে হবে।
​৪. বিআইডব্লিউটিএ-এর সংস্কার ও জবাবদিহিতা: নৌ-দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সংস্কৃতি বন্ধ করে প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালাতে হবে।

​সেলিম আহমেদ আরও বলেন, নিরাপদ নৌ-পথ নাগরিকের অধিকার। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, সেজন্য এখনই কঠোর পদক্ষেপ এবং সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। তিনি এই দাবিতে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নিজস্ব সংবাদদাতা

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park