1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক আয়োজনে ঈদ উপহার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জে এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির মাধ্যমে অসহায়, নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্টার্ক ট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, নাসিক মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগের বিশেষ দিক ছিল—নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না থেকে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়া। রিক্সাচালক, দিনমজুর, ভাসমান পথচারীসহ যেসব মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকার শঙ্কায় ছিলেন, তাদের হাতেই তুলে দেওয়া হয় ঈদ উপহার। এতে করে প্রকৃত উপকারভোগীরা সহজেই সহায়তা পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও ঈদ বস্ত্র সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নগদ সহায়তাও প্রদান করা হয়, যাতে করে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের মতো খুশির দিনে কেউ যেন কষ্টে না থাকে, সে চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়া হবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সম্মিলিতভাবে একটি মানবিক সমাজ গড়ে তোলা।
এ সময় মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্টার্ক ট্রি গ্রুপের কর্মকর্তা এবং অসংখ্য স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। তারা সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
উপকারভোগীরা ঈদ উপহার পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। স্থানীয় সচেতন মহলও এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রমের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park