1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চাষাড়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পঠিত

নারায়ণগঞ্জের চাষাড়া বাঘে জান্নাত এলাকায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি, সেক্রেটারি এবং সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ হাতে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তারা বলেন, “ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সমাজের প্রতিটি সচ্ছল ব্যক্তিকে এমন মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”
তারা আরও জানান, প্রতিবছরের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তালিকা তৈরি করে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এবং তারা এ ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। উপকারভোগীরা ঈদ সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জান্নাত পঞ্চায়েত পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park