1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

১২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম বাবু’র উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

১২নং ওয়ার্ডে সাইফুল ইসলাম বাবু’র উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু’র উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে খানপুর দারুস সালাম এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মো. রেজা রিপন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট রফিক আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা এবং ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকত উল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন, মো. দুলাল হোসেন, আনভীর আজিজ হৃদয়, মো. হৃদয় তালুকদার, মো. ফরিদ উল্লাহ দিপু, তাইজুল ইসলাম বাবু, রেজাউল করিম শাওন, শাহাজালাল, মো. নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।
ইফতারের পূর্ব মুহূর্তে এতিম শিশুদের নিয়ে মহান আল্লাহর দরবারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সদস্য ও প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park