1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এর সৌজন্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও দায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সব সময় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদদের স্মরণে তাদের পরিবারের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহীদ পরিবারের সদস্যদের কষ্ট লাঘবে এবং তাদের মুখে ঈদের হাসি ফোটাতে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, তিনি যেন সকল শহীদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদসহ সংশ্লিষ্ট সকলকে নেক হায়াত দান করেন। আমিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park