1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, মানবিকতার বার্তা দিলেন টিপু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
আজ ৫ মার্চ ২০২৬ইং বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়ন ও কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু অনেক অসহায় পরিবার অর্থকষ্টে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটাতে এই সামান্য প্রচেষ্টা।” ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রত্যেক সুবিধাভোগীর মাঝে চাল, ডাল, চিনি, সেমাই, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সুবিধাভোগীরা এ উদ্যোগের জন্য সংগঠন ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park