1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

৩রা মার্চ, মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে
অনুষ্ঠান শুরু হয়।

স্বাগত বক্তব্য রাখেন জনাব নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আবুল কালাম, জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫।
জনাব আবদুল্লা আল-আমিন, জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪।
জনাব হেলাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, কেন্দ্রীয় কমিটি।

জনাব মোরশেদ সারওয়ার সোহেল,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ।
জনাব গোলাম সারওয়ার সাঈদ, পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
জনাব আহমেদুর রহমান তনু, পরিচালক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
জনাব আফজাল হোসেন পন্টি, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব।
জনাব এম এ শাহেদ শাহীন-সাধারণ সম্পাদক, নাঃগঞ্জ জেলা দোকান মালিক সমিতি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতিগণ, যুগ্ন-সাধারণ সম্পাদকগণ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল রায়হান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সকল ব্যবসায়ীরা নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত এমপিদ্বয়ের কাছে ব্যবসায়িক সুযোগ -সুবিধা নিশ্চিতকরন এবং নারায়ণগঞ্জ এর অন্যতম বড় হকার সমস্যার ব্যাপারে সমাধান চান। ব্যবসায়ী নেতারা বলেন, আমরা লক্ষ-কোটি টাকা বিনিয়োগ করে এবং সরকারকে ভ্যাট-ট্যাক্স প্রদান করে ব্যবসা করছি। কিন্তু নারায়ণগঞ্জ এ বহিরাগত হকাররা শহরের প্রতিটি ফুটপাত এবং রাস্তা অবৈধভাবে দখল করে জনগণের ও যানবাহনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। এছাড়াও হকাররা সরকারকে কোন ভ্যাট-ট্যাক্স দেয় না, উপরন্তু তারা অবৈধভাবে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে। তাদেরকে সাবেক মেয়র হকার্স মার্কেট করে দিলেও তারা সেখানকার বরাদ্দকৃত দোকানগুলো ভাড়া দিয়ে ও বিক্রি করে আবারও ফুটপাতে বসে পড়েছে। এমতাবস্থায় শহরের মার্কেটের ব্যবসায়ীরা হকারদের উৎপাতে বেচা বিক্রি করতে পারছে না।

এ সময় নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি এবং নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি উভয় ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এই বলে যে রমজানের পরে সকল ব্যবসায়ীদের সাথে সম্মিলিতভাবে বৈঠক করে হকার সমস্যার স্থায়ী সমাধান করবেন। সকল ব্যবসায়ীরা ২ এমপির আশ্বাসের ঘোষণাকে স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিয়ে স্বাগত জানান।
ইফতারের পরে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব এম এ শাহেদ শাহীন সমাপনি বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park