1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নাসিক মেয়র পদে রাকিবুল ইসলাম রাকিবকে চান নারায়ণগঞ্জবাসী গরিব-অসহায়দের আস্থার প্রতীক হিসেবে এগিয়ে আসার আহ্বান

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৪৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জবাসীর আস্থাভাজন, গরিব ও দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে পরিচিত বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিবকে আগামী নাসিক নির্বাচনে মেয়র পদে দেখতে চান স্থানীয়রা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বিগত ১৭ বছর বাংলাদেশ আওয়ামী লীগ-এর শাসনামলে রাজনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের মধ্যেও রাকিবুল ইসলাম রাকিব সাধারণ মানুষের পাশে থেকেছেন অভিভাবকের মতো। কারও চিকিৎসা সংকট, শিক্ষাব্যয়, ব্যবসায়িক ক্ষতি কিংবা পারিবারিক সমস্যায় তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনেক ক্ষেত্রে গভীর রাতে ফোন পেয়েও অসহায় মানুষের পাশে ছুটে গেছেন বলে জানান এলাকাবাসী।
সামাজিক সংগঠনগুলোর নেতারা বলেন, রাকিবুল ইসলাম রাকিব নিয়মিতভাবে দরিদ্র পরিবারগুলোর খোঁজ-খবর নেন, ঈদ-রমজানসহ বিভিন্ন সময়ে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করেন এবং যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। তার এই মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণেই তিনি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নাসিক এলাকার বাসিন্দাদের দাবি, একটি আধুনিক ও সেবামুখী নগর গড়তে প্রয়োজন মানবিক নেতৃত্ব। তারা মনে করেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে রাকিবুল ইসলাম রাকিব নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তাই আগামী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান তারা।
এ প্রসঙ্গে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমি সব সময় মানুষের পাশে ছিলাম এবং থাকবো। জনগণ যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে সেবার পরিধি আরও বাড়িয়ে একটি জনবান্ধব ও আধুনিক নগর গড়ে তুলতে কাজ করবো।”
এদিকে তরুণ সমাজের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে মেয়র পদে প্রার্থী হওয়ার আহ্বান জানাচ্ছেন। তাদের বিশ্বাস, একজন মানবিক ও কর্মঠ নেতৃত্বই পারে নারায়ণগঞ্জকে একটি পরিকল্পিত ও উন্নত নগরীতে রূপান্তর করতে।
সব মিলিয়ে, নাসিক নির্বাচন ঘিরে নতুন প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছেন রাকিবুল ইসলাম রাকিব—এমনটাই বলছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park