1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চাষাড়া মোড়ে টানা ৯ম দিনের উচ্ছেদ অভিযান: অবৈধ ফুটপাত ও সিএনজি স্ট্যান্ড অপসারণ, জরিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ প্রতিনিধি
আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা চাষাড়া মোড়ে টানা ৯ম দিনের মতো যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ দোকানপাট স্থাপন এবং নিয়মবহির্ভূতভাবে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড গড়ে ওঠায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা। অভিযানের সময় ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড অপসারণ করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক ব্যক্তি ও ব্যবসায়ীকে তাৎক্ষণিক জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানে সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি-এর সদস্য সচিব এডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু। এ সময় দলীয় নেতাকর্মী, ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সড়কের দুই পাশ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চাষাড়া মোড়ে যানজট চরম আকার ধারণ করে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তারা প্রশাসনের এমন ধারাবাহিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার দাবি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমাতে এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park