1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

হাইজাদী ইউনিয়নে জননেতা নজরুল ইসলাম আজাদের বিশাল নির্বাচনী প্রচারণা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিবেদক।

নারায়ণগঞ্জ–২ আসন আড়াইহাজার থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আড়াইহাজারের ৭ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা নজরুল ইসলাম আজাদ হাইজাদী ইউনিয়নে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আল মামুন। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
প্রচারণা সভায় জননেতা নজরুল ইসলাম আজাদ তার বক্তব্যে বলেন, আড়াইহাজারের মানুষের সুখ-দুঃখ, ন্যায়বিচার ও অধিকার আদায়ের সংগ্রামে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই আজ দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, জননেতা নজরুল ইসলাম আজাদ তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা। তার সততা, ত্যাগ ও মানুষের প্রতি ভালোবাসাই তাকে আড়াইহাজারবাসীর কাছে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। হাইজাদী ইউনিয়নের নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে তারা ঐক্যবদ্ধভাবে জননেতা আজাদের পাশে থাকবেন।
সভা চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণা সভাটি এক জনসমুদ্রে রূপ নেয়।
অনুষ্ঠান শেষে জননেতা নজরুল ইসলাম আজাদ উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park