1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাতগ্রাম ইউনিয়নজুড়ে নজরুল ইসলাম আজাদের পক্ষে গণজোয়ার, ভোটারদের দৃঢ় অঙ্গীকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিবেদক

নারায়ণগঞ্জ–২ আসনে আড়াইহাজার বিএনপি থেকে মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণাকে ঘিরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইউনিয়নের প্রতিটি গ্রামেই তার বিপুল সংখ্যক সমর্থক ও ভোটব্যাংক রয়েছে বলে স্থানীয় সূত্র ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটাররা জানান, জননেতা নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছেন। সামাজিক সংকট, পারিবারিক সমস্যা কিংবা দুর্যোগ—সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও গভীর হয়েছে। ভোটারদের অভিমত, “তিনি আমাদের দুঃসময়ে পাশে ছিলেন বলেই আমরা সবাই একযোগে ভোট দিয়ে তাকে জয়ী করে আনব।”
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে যান নজরুল ইসলাম আজাদের মমতাময়ী মা। তার উপস্থিতিতে এলাকাজুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছেলের জন্য দোয়া কামনা করেন। এ সময় অনেক ভোটার আবেগাপ্লুত হয়ে জানান, দীর্ঘদিনের পরিচয় ও ভালোবাসার কারণে তারা তাদের মূল্যবান ভোট নজরুল ইসলাম আজাদকেই দেবেন—এমন আশ্বাসও দেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, সাতগ্রাম ইউনিয়নে নজরুল ইসলাম আজাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, তৃণমূল পর্যায়ে নিয়মিত যোগাযোগ এবং সামাজিক দায়বদ্ধতাই তার এই ব্যাপক জনসমর্থনের মূল কারণ। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে সাতগ্রাম ইউনিয়নসহ পুরো আড়াইহাজার উপজেলায় তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
সব মিলিয়ে সাতগ্রাম ইউনিয়নে নজরুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণা নতুন গতি পেয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন তার নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park