1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গোপালদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ২৬৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক: বিশেষ প্রতিনিধি।

গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার উপজেলা বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। আমরা সবাই তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনগণ। মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের অংশ হিসেবেই এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park