
বর্তমান নিউজ ডেস্ক :নারায়ণগঞ্জ প্রতিনিধি।
নারায়ণগঞ্জ–৫ আসনের এমপি প্রার্থী এ বি এম সিরাজুল মামুন (মোল্লা মামুন স্যার) বলেছেন, রাজনীতি তাঁর কাছে কোনো ব্যক্তিগত লাভ বা সুযোগ-সুবিধা অর্জনের মাধ্যম নয়; বরং জনগণের সেবা করাই তাঁর একমাত্র লক্ষ্য।
এক বক্তব্যে তিনি বলেন, “আমাদের কোনো ব্যক্তিগত চাহিদা নেই। আমি দৃঢ়ভাবে বলতে চাই—সংসদ সদস্য নির্বাচিত হলে আমি সরকারি বেতন, ভাতা, গাড়িসহ কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবো না।”
তিনি আরও বলেন, জনগণের দেওয়া দায়িত্বকে তিনি আমানত হিসেবে দেখেন। জনগণের করের অর্থে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করা তাঁর নৈতিকতা ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। একজন জনপ্রতিনিধির মূল কাজ হলো এলাকার মানুষের অধিকার আদায়, উন্নয়ন নিশ্চিত করা এবং অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।
এ বি এম সিরাজুল মামুন জানান, নারায়ণগঞ্জ–৫ আসনের মানুষ দীর্ঘদিন ধরে যে সৎ, দায়িত্বশীল ও ত্যাগী নেতৃত্ব প্রত্যাশা করছে, তিনি সেই প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শুনে সমাধানে কাজ করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা ফিরিয়ে আনতে হলে জনপ্রতিনিধিদের আগে নিজেদের উদাহরণ তৈরি করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা ত্যাগের ঘোষণা সেই লক্ষ্যেই দেওয়া।
বক্তব্যের শেষে তিনি নারায়ণগঞ্জ–৫ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন