1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চাঁদাবাজি, দখলদারি ও মাদকমুক্ত আড়াইহাজার গড়ার প্রত্যয়—নজরুল ইসলাম আজাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ বলেছেন, “চাঁদাবাজি, দখলদারি ও মাদকমুক্ত একটি স্বপ্নের আড়াইহাজার গড়তে চাই।” জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আড়াইহাজারের মানুষ নানা অনিয়ম, সন্ত্রাস ও মাদকের ভয়াবহ প্রভাবের শিকার। এসব অবস্থা থেকে মুক্তি পেতে হলে আইনের শাসন নিশ্চিত করা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জনবান্ধব ব্যবস্থা জোরদার করা হবে।
নজরুল ইসলাম আজাদ আরও বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। তিনি আড়াইহাজারবাসীর ঐক্য ও সমর্থন কামনা করে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত আড়াইহাজার গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণেই সম্ভব হবে চাঁদাবাজি-দখলদারি-মাদকমুক্ত আড়াইহাজারের স্বপ্ন বাস্তবায়ন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park