1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ–২ আসনে নজরুল ইসলাম আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়ায় আড়াইহাজার উপজেলা যুবদলের আনন্দ প্রকাশ

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২২৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :বিশেষ প্রতিবেদক।
নারায়ণগঞ্জ–২ আসন (আড়াইহাজার) থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম আজাদ-এর মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়ায় আড়াইহাজার উপজেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা যুবদলের মোঃ মাসুম মোল্লা এক প্রতিক্রিয়ায় বলেন, জননেতা নজরুল ইসলাম আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা আড়াইহাজারবাসীর জন্য একটি আনন্দের সংবাদ। তিনি দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তিনি জনগণের পাশে থেকেছেন।
তিনি আরও বলেন, নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজারে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। উপজেলা যুবদল তার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে।
এ সময় যুবদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে আড়াইহাজারে গণতন্ত্র ও মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park