
বর্তমান নিউজ ডেস্ক :
বিশেষ প্রতিবেদক আড়াইহাজার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-২ আসনের আওতাধীন আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদ-এর পক্ষে নির্বাচনী মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
অহংকারমুক্ত ব্যক্তিত্ব, মানবিক গুণাবলি ও সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি ইতোমধ্যেই আড়াইহাজারবাসীর কাছে এক আস্থাভাজন নাম হিসেবে পরিচিত। সুখে-দুঃখে, বিপদে-আপদে এলাকার মানুষ সবসময় যাঁকে পাশে পেয়ে থাকেন—তিনি আর কেউ নন, রাকিবুল ইসলাম রাকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি মাঠপর্যায়ে গণসংযোগ, নেতাকর্মীদের সমন্বয় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ব্যক্তিগত ব্যস্ততা ও ব্যবসায়িক দায়িত্বের বাইরে গিয়েও আড়াইহাজারের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি এই রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে।
বিশেষ করে তরুণ সমাজের কাছে রাকিবুল ইসলাম রাকিব একজন অনুপ্রেরণার প্রতীক। তাঁর নেতৃত্বগুণ, বিনয়ী আচরণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তরুণদের রাজনীতি ও সমাজ উন্নয়নে আগ্রহী করে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, রাকিবুল ইসলাম রাকিব শুধু নির্বাচনের সময় নয়, বছরের প্রতিটি সময়ে আড়াইহাজারবাসীর পাশে থাকেন। অসহায় মানুষের সহায়তা, শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমে অবদান এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
আড়াইহাজারের সার্বিক উন্নয়ন ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে তাঁর এই অক্লান্ত পরিশ্রম স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, রাকিবুল ইসলাম রাকিবের মতো সমাজসচেতন ও মানবিক ব্যক্তিত্বের সক্রিয় অংশগ্রহণ আড়াইহাজারের রাজনীতি ও উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।