1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্মাণাধীন মঞ্চ পরিদর্শন করতে ৩০০ ফিটে আসলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান (মতিন)সহ আরো অনেকে

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নিজস্ব প্রতিবেদক | আড়াইহাজার (নারায়ণগঞ্জ):
আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আড়াইহাজারের ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন মঞ্চ পরিদর্শনে যান আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান মতিন।
পরিদর্শনকালে তিনি মঞ্চ নির্মাণের অগ্রগতি, সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি ও দেশবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ জানান, নেতার আগমনকে ঘিরে আড়াইহাজারসহ পুরো এলাকায় ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে সফল করতে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park