
সংবাদ বিজ্ঞপ্তি | বর্তমান নিউজ
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে বর্তমান নিউজের পক্ষ থেকে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল আবেদ হিমু, ফয়সাল রায়হান, জয় চৌধুরীসহ বর্তমান নিউজের অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। তারা একাত্তরের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিতরা বলেন, ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।