1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

১৬ই ডিসেম্বর উপলক্ষে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শতশত নেতাকর্মী নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানালেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মতিউর রহমান মতিন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
আড়াইহাজার প্রতিনিধি।

১৬ই ডিসেম্বর উপলক্ষে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিলেন মো. মতিউর রহমান মতিন

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট সমাজসেবক ও আড়াইহাজার থানা বিএনপির সহ-সভাপতি মো. মতিউর রহমান মতিন। এসময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে শতশত নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. মতিউর রহমান মতিন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না।”

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা দেয় এবং দেশ ও জনগণের কল্যাণে রাজনীতিকে উৎসর্গ করার শপথ গ্রহণের দিন আজ।

অনুষ্ঠানে আড়াইহাজার থানা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park