1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

দুর্গাপূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে একটি টীম আসন্ন শারদীয় দুর্গা পূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে এই উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

নারী ও শিশুরা যাতে নিরাপদ পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে।ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।নারায়ণগঞ্জ জেলাসহ সারা দেশে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব অনূষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে এডিসি জেনারেল। এরপর পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক রহিমা খাতুন, প্রচার সম্পাদক রোজী আবেদিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য কাউওসার আক্তার পান্না।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park