1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

স্ত্রীকে মারধরের অভিযোগ করায়, প্রতিপক্ষের হত্যার হুমকি প্রতিবাদে এজাজুল পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: প্রতিপক্ষের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগে থানায় ও আদালতে মামলা দায়ের করায় হত্যার হুমকি ও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর পার্বতীপুর উপজেলার দক্ষিণ মরনাই গ্রামের আজগার আলীর ছেলে এজাজুল ইসলাম।

আজ সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশী আবু তালেবের ছেলে আল-আমিন (৩০), মো. লালটুর ছেলে মাসুদ (২৫), আব্দুল মালেকের ছেলে সুমন ইসলাম (৩০), সামসুলের ছেলে মতিয়ার রহমান মতি (২৮), মৃত দুদবার রহমানের ছেলে মজিবর রহমান (৬৫), মজিবরের ছেলে হাইকুল (৪০)সহ আরও কয়েকজন মিলে গত ১৩ জুন আম পাড়াকে কেন্দ্র করে তার স্ত্রী সাফিয়ারা (৩৫)-কে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে গলা চেপে ধরা ও পেটে লাথি মারায় তিনি গুরুতর আহত হন।

এজাজুল জানান, বর্তমানে তার স্ত্রী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কিডনিতে জটিলতা দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে তিনি ২৩ জুন দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং সিআর-৩৯৮/২৫) দায়ের করেন। এরপর থেকেই বিবাদীরা তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করলেও পুলিশের কোনো সহযোগিতা পাননি। বরং দুই পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ ও তাপস আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা নেন। টাকা নেয়ার পর পাঁচ দিন পার হলেও আসামি ধরার কোনো অগ্রগতি দেখা যায়নি।

এজাজুল অভিযোগ করেন, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত দিলেও এখনো প্রতিবেদন দাখিল করেনি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, প্রতিপক্ষরা যে কোনো সময় তার পরিবারকে বড় ধরনের ক্ষতি করতে পারে।

সংবাদ সম্মেলনে আহত স্ত্রী সাফিয়া, পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park