1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ঝিনাইগাতীতে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদ জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে ভারতীয় আমদানি কৃত মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (১সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড় রাংটিয়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিনের নেতৃত্বে এসআই জামাল, এএসআই শামছুল, আনিছসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় বড় রাংটিয়া এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল আমিন বলেন,
“মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি এ থানায় যোগদানের পর থেকে মাদক নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদক প্রবাহ রোধ করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park