1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেলের গণসংযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শেষ সময়ে বেড়েই চলেছে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রচার প্রচারণা ।

সোমবার (২৫শে আগস্ট) বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেলের পক্ষে দিনভর গণসংযোগ করেন প্রার্থী এবং সমর্থকরা।

বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ প্রার্থী এবং কর্মী-সমর্থকরা আইনজীবীদের দুয়ারে দুয়ার গিয়ে ভোট প্রার্থনা করেন এবং আদালত পাড়ায় মিছিল সহকারে গণসংযোগ করেন।

গণসংযোগকালে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের আশা আকাঙ্ক্ষা পূরণে শতভাগ সক্ষম হুমায়ুন-আনোয়ার প্যানেল। যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে অতীতে আইনজীবী সমিতির জন্য তাদের কি অবদান রয়েছে, তারা আইনজীবীদের স্বার্থে কখনো কোনো কাজে এগিয়ে আসেননি।

তাছাড়া ফ্যাসিস্ট সেলিম ওসমানের প্রেতাত্মারা নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা কোনো ফ্যাসিস্টকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দেখতে চাই না। আমরা প্রশাসনকে বলবো নিষিদ্ধ সংগঠনের এ সকল ফ্যাসিস্টদের আইনের আওতায় নিয়ে আসতে।

তবে যতই ষড়যন্ত্র হোক না কেনো, ২৮ আগস্ট সাধারণ আইনজীবীরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সকল চক্রান্তকে নস্যাৎ করে দেবে এবং হুমায়ূন-আনোয়ার প্যানেল বিপুল ভোটে জয়লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনসহ সিনিয়র জুনিয়র শতাধিক আইনজীবী।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, বারের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হানসহ প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park