1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ঝিনাইগাতীতে সাংবাদিক খোরশেদ আলম আহতের ঘটনায় গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে মাদক কারবারির হামলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম গুরুতর আহত হয়।

এ ঘটনায় ১৬ আগষ্ট আহতের ছোটভাই হুমায়ূন খান বাদী হয়ে মাদক কারবারি মোঃ রাসেল মিয়া ও তার সহযোগী ১০/১২জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি থানা পুলিশ আমলে নিয়ে, ওই রাতেই গোমড়া গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত মোঃ কোরবান আলী ও মোঃ দেলোয়ার হোসেন নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

উল্লেখ্য- দৈনিক ইত্তেফাক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক খোরশেদ আলম, সম্প্রতি মাদক কারবারি ও একাধিক মামলার আসামি রাসেল বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন। সংবাদ প্রকাশ করার পর থেকেই মাদক কারবারিরা ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৫ আগষ্ট রাতে সাংবাদিক খোরশেদ আলম উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজারে তার ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসার পথে মাদক কারবারি রাসেল ও তার সহযোগীরা তার উপর অতর্কিত হামলা চালায়। বেধড়ক পিটুনিতে সাংবাদিক খোরশেদ আলম একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে মৃতভেবে মাদক কারবারিরা কেটে পড়ে।

স্থানীয়রা থানায় খবর দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ওই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। ১৬আগষ্ট সকালে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

আহত সাংবাদিক খোরশেদ আলম বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park