
বর্তমান নিউজ ডটকম: নারায়ণগঞ্জ নাট্যচক্রের আয়োজনে ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বিকাল ৫টায়, নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হলো আট গ্যালারীর ১৭তম প্রযোজনা “নাচো প্রাণ খুলে”।
অনুষ্ঠানে এস. এম. ইকবাল রুমি, প্রকাশক ও সম্পাদক, দৈনিক খবর প্রতিদিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, প্রতিষ্ঠাতা সম্পাদক, নারায়ণগঞ্জ নাট্যচক্র।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক, মহানগর বিএনপি।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক জুয়েল চৌধুরী, সভাপতি, জিনিয়া নাট্য সংগঠন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নৃত্য পরিচালক মোঃ ইরান আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সামাজিক সংগঠক ও সাংবাদিকরা।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তোফাজ্জল হোসেন (চলচ্চিত্র নৃত্য পরিচালক) এবং এস. এম. শহিদুল ইসলাম শাহিন ও মোঃ সোহেল।