1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মুক্তিযোদ্ধা সংসদ নাঃগঞ্জ জেলা কমিটির অনুমোদন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদন: দেশ ও জাতির অহংকার, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৬শে জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী’কে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ দিলওয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া’কে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর ১১ সদস্য এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান নারায়ণগঞ্জ জেলা কমান্ডের এই এডহক কমিটি ঘোষণা করেন।

এডহক কমিটিতে সদস্য হিসেবে আছেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমান উল্লাহ মিঞা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমির আলী।

সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের খবর জেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশাবাদ সৃষ্টি করেছে। তাঁদের আশা, সংগঠনটি এই কমিটির নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park