1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠেছে এই নারায়ণগঞ্জ: ডিসি

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: ‎নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুণর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎
‎শনিবার (৯ই আগষ্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
‎
এসময় ডিসি বলেন, ‎নারায়ণগঞ্জে যতোগুলো সমস্যা রয়েছে, তারমধ্যে অন্যতম সমস্যা যানজট। মাত্র ৭২ স্কয়ার কিলোমিটারের ছোট্ট একটি শহর। এটি ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে ব্রিটিশ আমলে থেকেই পরিচিত। আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু নারায়ণগঞ্জের ঐতিহ্য হারিয়ে ফেলছি। ব্যবসার পরিধী বেড়েছে, ইন্ড্রাস্টি হয়েছে কিন্তু শীতলক্ষ্যা হারিয়েছি। অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠেছে এই নারায়ণগঞ্জ। আজকে যে সমস্যা তা ১ দিনে হয়নি। যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন না করার ফলেই এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে। নিজের স্বার্থ না দেখে আমাদের যার যার দায়িত্ব পালন করা উচিত।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, হকার সমস্যা একদিনের নয়। দীর্ঘদিন এভাবেই হকাররা বসেছে। হকারদের কথাও আমাদের ভাবতে হবে, একটা জায়গা তাদের বসিয়ে দিলাম কিন্তু তারা আবারও চলে আসবে। শুধু প্রফিটের কথা ভাবলেই হবেনা। সামাজিক দায়বদ্ধতার কথাও আমাদের ভাবতে হবে। তাহলেই দায়িত্বের প্রতিফলন ঘটবে। ব্যবসা একটি হালাল পন্থা, অবশ্যই আমরা হালালভাবে ব্যবসা করবো।
‎
‎তিনি আরও বলেন, আমরা যানজটের জন্য কাজ করেছি, কিন্তু যানজট নিরসন হয়নি। প্রাথমিকভাবে আমাদের লোকবলের সংকট রয়েছে, যদি লোকবলের সার্পোট পাই। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। তবে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।
‎
‎নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু, আবুল কাইয়ুম তালুকদার মনি, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াহিয়া আলম উচ্ছাস, আবুল সাদিক আল আমীন মিনার ও খাজা এবায়দুল হক টিপু সহ নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির অসংখ্য নেতৃবৃন্দ।
‎

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park