1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: ডিসি

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: ‎জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎
‎মঙ্গলবার (৫ই আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
‎
শুরুতে ‎কুরআন তেলাওয়াত ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বক্তব্যে অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা ও শহীদ পরিবারের সদস্যরা ৩৬ জুলাইয়ের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও শহীদদের স্মরণে বিশেষ দোয়া করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও শহীদ পরিবারের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেয়া হয়।
‎
এসময় ‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ দেড় দশকের জুলুম-নিপীড়নের বিরুদ্ধে এ দেশের দেশপ্রেমিক জনতা ও তরুণ ছাত্রসমাজ তাজা রক্ত ঢেলে যে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা সেই ঐক্য ধরে রাখতে চাই।

শহীদেরা যে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাদের ত্যাগের ঋণ আমাদের শোধ করতেই হবে। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, যেখানে শোষণ-নিপীড়নের জায়গা থাকবে না। যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের সম্মিলিত চেষ্টায়ই আমরা সেই রাষ্ট্র গঠন করতে পারবো।
‎
এসময় ‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার প্রতুষ্য কুমার মজুমদার, সিভিল সার্জন ড. এ এফ এম মুশিউর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আব্দুল জব্বার, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মুফতি মাসুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু ও ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা সহ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park