1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ আসবেন ৭ আগস্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

বর্তমান নিউজ স্পোর্টস ডেক্স: এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতের দুটি স্টেডিয়ামে- দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। দুটি ভেন্যুই ব্যাটিংসহায়ক। এর মধ্যে বাংলাদেশের সবগুলো খেলা হবে আবুধাবিতে। তুলনামূলক এই ভেন্যু্টি ব্যাটারদের জন্য আরও বেশি সহায়ক।

যে কারণে ভালো কিছু করে দেখাতে গেলে ব্যাটিংয়ে নিঁখুত প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে। সেই অনুভূতি থেকেই নতুন পাওয়ার হিটিং কোচ নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেটরা যাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে পারেন, সেজন্যই বিসিবির এই উদ্যোগ।

লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমদের পাওয়ার হিটিং শেখাতে আগামী ৭ আগস্ট ইংল্যান্ড থেকে বাংলাদেশে উড়ে আসবেন জুলিয়ান উড। ইংল্যান্ডের জাতীয় দলে কখনো না খেললেও ভারতীয় ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে কাজের অভিজ্ঞতা আছে তার। পাশাপাশি বিপিএল চট্টগ্রামের হয়েও কাজ করেছেন উড।

এশিয়া কাপের আগে নেদাল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের আগেই কোচিং স্টাফ, ট্রেনার ও পাওয়ার হিটিং কোচ দলের সঙ্গে যোগ দেবেন।

পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফরা এখন ছুটিতে আছেন। ছুটি শেষ করে হেড কোচ ফিল সিমন্সসহ কোচিং স্টাফরা আগামী ১০ আগস্ট দলের সঙ্গে যোগ দেবেন।

ট্রেনার বাংলাদেশ শিবিরে যোগ দেবেন আগামীকাল মঙ্গলবার। পরদিন ঢাকায় শুরু হবে টাইগারদের ফিটনেস ক্যাম্প। এরপর ১২ কিংবা ১৩ আগস্ট সিলেটে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park