1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

৪২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন টেইলর

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পঠিত
Oplus_0

স্পোর্টস ডেস্ক : সাড়ে তিন বছর বা ৪২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে বুলাওয়েতে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।

২০২২ সালে দুর্নীতির অভিযোগে টেইলরকে নিষিদ্ধ করেছিল আইসিসি। এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নেন তিনি। তখনই আলোচনা শুরু হয়, হঠাৎ কেন অবসরে গেলেন এই ক্রিকেটার।

কারণ অনুসন্ধানের এক পর্যায়ে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। টেইলর স্বীকার করেন, তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন এবং ১৫ হাজার ডলারের অবৈধ চুক্তিতে রাজিও হয়েছেন। সে সময় টেইলর দাবি করেন, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে।

আজ বুলাওয়েতে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে দলে নেই টেইলর। তবে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরবিন নিশ্চিত করেছেন, টেইলর দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন।

আরবিন বলেন, ‘সে অবশ্যই দ্বিতীয় টেস্টে উপলব্ধ থাকবে। আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করেছে, বিশেষ করে গত আট-দশ-বারো মাসে। আমি দারুণ রোমাঞ্চিত তাকে আবার দলের সঙ্গে পেতে এবং সে দলের জন্য কী অবদান রাখতে পারে, সেটি দেখার অপেক্ষায় আছি।’

৩৯ বছর বয়সী টেইলর নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী জাতীয় বা ঘরোয়া দলের সঙ্গে ট্রেনিং করতে পারেননি। তবে হারারেতে একটি স্বতন্ত্র অভিজাত স্কুলের সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজের ফিটনেস ধরে রেখেছেন এবং ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, মাদক ও অ্যালকোহল আসক্তি থেকে পুনর্বাসনের পর আগের চেয়ে অনেক বেশি ফিট তিনি।

এর আগে গেল মার্চে ক্রিকইনফোকে টেইলর বলেন, ‘আমি একাদশে হেঁটে ঢুকে পড়বো, এমনটা ভাবছি না। আমি খেলতে চাই দায়িত্ব নিয়ে। কারণ আমি মনে করি আমার আগের আচরণ জিম্বাবুয়ে ক্রিকেটকে হতাশ করেছে। আমি সত্যিই নিঃস্বার্থভাবে মূল্য যোগ করতে চাই।’

ব্রেন্ডন টেইলর এখন পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছেন (২০০৪-২০২১)। ৬টি শতকের সঙ্গে লাল বলের ক্রিকেটে তার ব্যাটিং গড় ৩৬.২৫।

এই সময়ে টেইলারের ফেরা জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চলতি বছর তারা ৭টি টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে। বছরের বাকি সময়ে আরও চারটি টেস্ট খেলবে তারা। ম্যাচগুলো নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে, সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে ও পরে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park