1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

থাইল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৫

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকধারীর হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও একজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) দেশটির একটি জনপ্রিয় ফুড মার্কেটে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর এএফপির।

রয়্যাল থাই পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারী স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাংককের ব্যাং সু জেলার অর টর কোর মার্কেটে গুলি চালায় এরপর আত্মহত্যা করে।

ব্যাং সু ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুকথাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত করতে কাজ করছে। এর পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘাতের সঙ্গে এই ঘটনার কোনো সম্ভাব্য যোগসূত্র আছে কি না সে বিষয়ে তদন্ত চলছে।

ন্যাশনাল পুলিশের প্রধান কিত্রাত ফানফেত বলেন, জরুরি ভিত্তিতে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজও খতিয়ে দেখা হবে।

অর টর কোর মার্কেট চাতুচাক বাজার থেকে সামান্য দূরে অবস্থিত যা ব্যাংককের একটি প্রধান পর্যটনকেন্দ্র এবং ছুটির দিনগুলোতে সেখানে দর্শনার্থীদের ভিড় থাকে।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা অস্বাভাবিক নয়। সেখানে বন্দুক নিয়ন্ত্রণ আইনে শিথিলতার কারণে তুলনামূলকভাবে সহজেই আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। ফলে প্রায় বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park